ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
আত্রাই বার্তা

বগুড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - ২

বগুড়া জেলা শাজাহানপুর উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‍্যাব-১২  । এসময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়া।

আজ ২৬ জুন রবিবার ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার একটি আভিযান টিম শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‍্যাব-১২ বগুড়া।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন চাঁচাইতারা খালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ সোহেল রানা(৪৫)এবং একই উপজেলাধীন বেজোড় দক্ষিণপাড়া গ্রামের মৃত-কাজেমুদ্দিন প্রারমাণিকের ছেলে মোঃনজরুল ইসলাম(৪০)।

র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচাইতার বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইলসহ সোহেল ও নজরুলকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সোহেল ও নজরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

বগুড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - ২

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২২

featured Image

বগুড়া জেলা শাজাহানপুর উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‍্যাব-১২  । এসময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়া।

আজ ২৬ জুন রবিবার ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার একটি আভিযান টিম শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‍্যাব-১২ বগুড়া।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন চাঁচাইতারা খালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ সোহেল রানা(৪৫)এবং একই উপজেলাধীন বেজোড় দক্ষিণপাড়া গ্রামের মৃত-কাজেমুদ্দিন প্রারমাণিকের ছেলে মোঃনজরুল ইসলাম(৪০)।

র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচাইতার বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইলসহ সোহেল ও নজরুলকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সোহেল ও নজরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত