ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
আত্রাই বার্তা

দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু আহত ১

দিনাজপুরের ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে ট্রাক চাপায় মোটর সাইকেলের দুই আরোহি নিহত এবং আরেক আরোহি আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো, ফুলবাড়ীর ফরিদাবাদ কাসাপুকুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৬) এবং শিবনগর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে তাজিন আহম্মেদ তাজিন(১৮)। এসময় আহত অপর আরোহি সুজাপুর গ্রামেন অহিদুল হকের ছেলে খালিদ হাসানকে (২০) দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 ফুলবাড়ী থানার ইনচার্জ আশ্রাফুল ইসলাম জানান, মধ্যরাতে ফুলবাড়ীর রেলক্রসিং সুলগ্ন একটি হোটেলে খাবার খেয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় ফুলবাড়ী শহরের নিমতলায় এমপি মার্কেটের সামনে দিনাজপুর হতে ছেড়ে আসা চাল বাহি ট্রাকের চাপায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্হলে ২ জনের নিহত এবং আরেক আরোহি আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতকে হাসপাতালে প্রেরন এবং ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছেন তারা। ট্রাকটি জব্দ করা হয়েছে।

আত্রাই বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু আহত ১

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২২

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে ট্রাক চাপায় মোটর সাইকেলের দুই আরোহি নিহত এবং আরেক আরোহি আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো, ফুলবাড়ীর ফরিদাবাদ কাসাপুকুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৬) এবং শিবনগর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে তাজিন আহম্মেদ তাজিন(১৮)। এসময় আহত অপর আরোহি সুজাপুর গ্রামেন অহিদুল হকের ছেলে খালিদ হাসানকে (২০) দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 ফুলবাড়ী থানার ইনচার্জ আশ্রাফুল ইসলাম জানান, মধ্যরাতে ফুলবাড়ীর রেলক্রসিং সুলগ্ন একটি হোটেলে খাবার খেয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় ফুলবাড়ী শহরের নিমতলায় এমপি মার্কেটের সামনে দিনাজপুর হতে ছেড়ে আসা চাল বাহি ট্রাকের চাপায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্হলে ২ জনের নিহত এবং আরেক আরোহি আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতকে হাসপাতালে প্রেরন এবং ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছেন তারা। ট্রাকটি জব্দ করা হয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত