ঢাকা   রোববার, ১৭ মে ২০২৬
আত্রাই বার্তা

মহানবী হযরত মোহাস্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি গ্রেফতার ১

মহানবী হযরত মোহাস্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি কারী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউপির মাসকান্দা এলাকার অসিত দাসের পুত্র অহন চন্দ্র দাস ওরফে অপু (১৯) কে গ্রেফতার করেছে।তারাকান্দা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাত দেড়টায় কিশোরগঞ্জ হতে পলাতক অপুকে গ্রেফতার করে।উল্লেখ্য, কয়েকদিন আগে উক্ত যুবক মহানবী হুজুর পাক (সঃ)কে নিয়ে ফেসবুক কমেন্টসে বিরূপ মন্তব্য করায় বিষয়টি ভাইরাল হয়। এ ঘটনায় তারাকান্দা,ফুলপুর সহ পার্শ্ববর্তী উপজেলা সমুহে সর্বস্তরে নিন্দার ঝড় উঠে।এক পর্য্যায়ে বিষয়টি প্রশাসনের আমলে আনলে তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত মহোদয়ের হস্তক্ষেপে,বিষয়টি আলোচনা শেষে অপুকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ঐক্যমতে জরুরী আইনগত ব্যবস্থা গ্রহন না করা হলে যে কোন অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা ছিলো বলে অভিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেছেন।অপুকে গ্রেফতার করার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং ধর্মপ্রান মুসলিম সহ সর্বস্তরের আবাল বৃদ্ধবনিতা জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত সহ পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আত্রাই বার্তা

রোববার, ১৭ মে ২০২৬

মহানবী হযরত মোহাস্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২২

featured Image
মহানবী হযরত মোহাস্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি কারী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউপির মাসকান্দা এলাকার অসিত দাসের পুত্র অহন চন্দ্র দাস ওরফে অপু (১৯) কে গ্রেফতার করেছে।তারাকান্দা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাত দেড়টায় কিশোরগঞ্জ হতে পলাতক অপুকে গ্রেফতার করে।উল্লেখ্য, কয়েকদিন আগে উক্ত যুবক মহানবী হুজুর পাক (সঃ)কে নিয়ে ফেসবুক কমেন্টসে বিরূপ মন্তব্য করায় বিষয়টি ভাইরাল হয়। এ ঘটনায় তারাকান্দা,ফুলপুর সহ পার্শ্ববর্তী উপজেলা সমুহে সর্বস্তরে নিন্দার ঝড় উঠে।এক পর্য্যায়ে বিষয়টি প্রশাসনের আমলে আনলে তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত মহোদয়ের হস্তক্ষেপে,বিষয়টি আলোচনা শেষে অপুকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ঐক্যমতে জরুরী আইনগত ব্যবস্থা গ্রহন না করা হলে যে কোন অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা ছিলো বলে অভিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেছেন।অপুকে গ্রেফতার করার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং ধর্মপ্রান মুসলিম সহ সর্বস্তরের আবাল বৃদ্ধবনিতা জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত সহ পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত