ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় করলা ক্ষেত থেকে মৃত ব্যাক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় শনিবার সকালে গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার হয়। সরেজমিনে করলা ক্ষেত থেকে অলোকা রায় (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার কাজ সম্পূর্ণ করে খানসামা থানা পুলিশ। খোঁজখবর নিয়ে জানা যায়, নিহত অলোকা রায় উপজেলার ছাতিয়ানগড়ের প্রমথ বাবু পাড়া অনিল রায় (৫৫) এর স্ত্রী এবং পূর্ব হাসিমপুর গ্রামের তাতি পাড়ার সত্যেন রায়ের মেয়ে। এ বিষয়ে খানসামা থানা অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন বলেন, করলা ক্ষেতে নিহতের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য নিহত অলোকার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে এজাহার এবং তদন্ত করে কারো সম্পৃক্ততা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

শনিবার, ৩০ মে ২০২৬

খানসামায় করলা ক্ষেত থেকে মৃত ব্যাক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২১

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় শনিবার সকালে গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার হয়। সরেজমিনে করলা ক্ষেত থেকে অলোকা রায় (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার কাজ সম্পূর্ণ করে খানসামা থানা পুলিশ। খোঁজখবর নিয়ে জানা যায়, নিহত অলোকা রায় উপজেলার ছাতিয়ানগড়ের প্রমথ বাবু পাড়া অনিল রায় (৫৫) এর স্ত্রী এবং পূর্ব হাসিমপুর গ্রামের তাতি পাড়ার সত্যেন রায়ের মেয়ে। এ বিষয়ে খানসামা থানা অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন বলেন, করলা ক্ষেতে নিহতের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য নিহত অলোকার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে এজাহার এবং তদন্ত করে কারো সম্পৃক্ততা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত