মোবাইল এ্যাপসে জুয়া খেলার অপরাধে ২ যুবককে ৭ দিনের কারাদণ্ড
দিনাজপুরের খানসামা উপজেলায় মোবাইল এ্যাপসে জুয়া খেলার অপরাধে পুলিশের হাতে আটক দুই যুবককে ৭দিন করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত দুই যুবক হলেন আলোকঝাড়ী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকার শুকুর আলীর ছেলে হোসেন আলী (২৫) ও দবিরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৩)।
জানা যায়, অভিযুক্তরা সোমবার রাতে থানা পুলিশ সদস্য কর্তৃক ধৃত হন এবং অভিযোগটি আমলে গ্রহণ করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান তিনি মোবাইল কোর্টের মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ সালের ৪ধারা অনুযায়ী প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতে তাদের সাজা প্রদানের পর সকলকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত উপজেলা গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।