ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

বঙ্গবন্ধু বিশ্ববাসীর জন্য আজীবন সংগ্রামের প্রতীক: ড. কলিমউল্লাহ

আজ সোমবার, অক্টোবর ২৫, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু বিশ্ববাসীর জন্য আজীবন সংগ্রামের প্রতীক। আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ওয়েস্টার্ন সিডনি ইউনির্ভাসিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর। তিনি বলেন, তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু পাঠে মনোযোগী হতে হবে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক জনাব আবু সালেক খান। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন থেকে জনপ্রতিনিধিদের শিক্ষা নিতে হবে। আজকের অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মোঃ মাসুদ আলম মিল্টন। তিনি বলেন, বঙ্গবন্ধু কর্মীদের একনিষ্ঠভাবে কাজ করতে হবে। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আব্দুস সাত্তার দুলাল। তিনি প্রতিটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাদারিত্বের সঙ্গে সেবাপ্রদানের আহ্বান জানান। আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক, নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ জোহরা লিমা, এবং জনতা ব্যাংক কুমিল্লাস্থ চান্দিনা শাখার ব্যাংক কর্মকর্তা মোঃ খোরশেদ আলম। আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন গবেষক মোঃ হাবিবুর রহমান।

আত্রাই বার্তা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধু বিশ্ববাসীর জন্য আজীবন সংগ্রামের প্রতীক: ড. কলিমউল্লাহ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত