খানসামা উপজেলায় বিভিন্ন মসজিদের ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ ১৯ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ভেড়ী ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল হক সরকার হাফিজ, খামারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাজেদুল হক সাজু ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।