খানসামায় এসিল্যান্ড মারুফ হাসানের বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় নবাগত সহকারী
কমিশনার (ভূমি) মো:মারুফ হাসান গত ২৫/০৭/২০২১ তারিখ থেকে শুরু করে আজ ৩০/০৭/২০২১ তারিখ পর্যন্ত খানসামার বিভিন্ন স্থান ও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং ৩৩ টি মামলায় ২৪,২৫০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এবং তিনি জানান প্রিয় খানসামাবাসীর কাছে আমার অনুরোধ আপনারা সরকার নির্দেশিত বিধি নিষেধ গুলো মেনে চলুন।অযথা বাহিরে ঘোরাঘুরি না করে পরিবার পরিজনকে সময় দিন। প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন। এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা রাখার সময়সীমা সকাল ০৮.০০ হতে বিকেল ০৩.০০ টা। জরিমানার ভয়ে নয়,আপনাদের সমন্বিত প্রয়াস ও সচেতনতাই পারে প্রিয় খানসামাবাসীকে করোনা থেকে নিরাপদ রাখতে ধন্যাবাদ সবাই ভালো থাকবেন।