ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬
আত্রাই বার্তা

পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আ’লীগ নেতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে খানসামায় মানববন্ধন

প্রত্যন্ত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাকেরহাট সরকারি কলেজের সাবেক জিএস ধীমান দাসের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯জুলাই) সকাল ১১ টায় উপজেলার ডাক বাংলোর সম্মুখ সড়কে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার। আহমেদ মাহবুব-উল-ইসলামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। -খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রভাষক জীতেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সুকুমার রায়, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি গৌর হরি বর্মণ, দিনাজপুর জেলা শাখার সভাপতি চিত্ররঞ্জন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ খানসামার সভাপতি জীতেন্দ্রনাথ রায় ও সাধারন সম্পাদক প্রভাষক তুষার চন্দ্র রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন বলেন, গত ৩০ জুন উপজেলার পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘের মিটিং শেষে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতিকারী কর্তৃক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাসের উপর প্রাণনাশী হামলা হয়। এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা। আত্রাই বার্তা /ভুবন সেন।

আত্রাই বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আ’লীগ নেতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে খানসামায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২১

featured Image
প্রত্যন্ত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাকেরহাট সরকারি কলেজের সাবেক জিএস ধীমান দাসের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯জুলাই) সকাল ১১ টায় উপজেলার ডাক বাংলোর সম্মুখ সড়কে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার। আহমেদ মাহবুব-উল-ইসলামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। -খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রভাষক জীতেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সুকুমার রায়, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি গৌর হরি বর্মণ, দিনাজপুর জেলা শাখার সভাপতি চিত্ররঞ্জন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ খানসামার সভাপতি জীতেন্দ্রনাথ রায় ও সাধারন সম্পাদক প্রভাষক তুষার চন্দ্র রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন বলেন, গত ৩০ জুন উপজেলার পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘের মিটিং শেষে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতিকারী কর্তৃক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাসের উপর প্রাণনাশী হামলা হয়। এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা। আত্রাই বার্তা /ভুবন সেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত