ঢাকা   রোববার, ৩১ মে ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় দোস্ত এইড এর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

দিনাজপুর এর খানসামা উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর পক্ষ থেকে উপজেলার ১০ জন প্রতিবন্ধীকে আধুনিক হুইলচেয়ার বিতরণ করা হয় । স্বাস্থ্য বিধি মেনে খানসামা উপজেলা চত্বরে উপজেলার ১০ টি দরিদ্র পরিবারে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারগুলো বিতরণ করা হয় । বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম । সভাপতিত্ব করেন ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন (ইকো) এর নির্বাহী পরিচালক হুমায়ুন কবির শাহ্‌ তুহিন। উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর দিনাজপুর এরিয়া অফিসার তাশরিক ইনতেহাব সৈকত, ইকো এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মাহাবুবুর রহমান মাহাবুব, ইকো এর আইটি সিস্টেম এডমিনিস্ট্রেটর শেখ নেছারুল ইসলাম, ফিল্ড অফিসার ইবরাহীম খলিল, ফিল্ড অফিসার লিটন ইসলাম, পায়েল মাহমুদ সহ দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন এর সেচ্ছাসেবকগণ । উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, প্রতিবন্ধীরা বেশিভাগ সময় একা এক জায়গায় পরে থাকে, তাদের চলাফেরার জন্য হুইলচেয়ারগুলো বেশ কাজে লাগবে। উল্লেখ্য, পূর্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর সহায়তায় খানসামা উপজেলায় ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন বিনামূল্যে টিউবওয়েল, ওজুখানা , কাপড় ও ত্রান সামগ্রী বিতরণ করেছে ।

আত্রাই বার্তা

রোববার, ৩১ মে ২০২৬

খানসামায় দোস্ত এইড এর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২১

featured Image
দিনাজপুর এর খানসামা উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর পক্ষ থেকে উপজেলার ১০ জন প্রতিবন্ধীকে আধুনিক হুইলচেয়ার বিতরণ করা হয় । স্বাস্থ্য বিধি মেনে খানসামা উপজেলা চত্বরে উপজেলার ১০ টি দরিদ্র পরিবারে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারগুলো বিতরণ করা হয় । বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম । সভাপতিত্ব করেন ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন (ইকো) এর নির্বাহী পরিচালক হুমায়ুন কবির শাহ্‌ তুহিন। উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর দিনাজপুর এরিয়া অফিসার তাশরিক ইনতেহাব সৈকত, ইকো এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মাহাবুবুর রহমান মাহাবুব, ইকো এর আইটি সিস্টেম এডমিনিস্ট্রেটর শেখ নেছারুল ইসলাম, ফিল্ড অফিসার ইবরাহীম খলিল, ফিল্ড অফিসার লিটন ইসলাম, পায়েল মাহমুদ সহ দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন এর সেচ্ছাসেবকগণ । উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, প্রতিবন্ধীরা বেশিভাগ সময় একা এক জায়গায় পরে থাকে, তাদের চলাফেরার জন্য হুইলচেয়ারগুলো বেশ কাজে লাগবে। উল্লেখ্য, পূর্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর সহায়তায় খানসামা উপজেলায় ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন বিনামূল্যে টিউবওয়েল, ওজুখানা , কাপড় ও ত্রান সামগ্রী বিতরণ করেছে ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত