কাচিনীয়া বাজার বেলান খাল খননের উদ্দেশ্যে পরিকল্পনা পর্যালোচনা সভা ও গণ শুনানি সভা অনুষ্ঠিত হলো
LOCAL government Engineering Department jica
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প -২ (জাইকা)
small scale water resources development projects -2,JICA
Planning discussion meeting and public hearing
পরিকল্পনা পর্যালোচনা সভা ও গণ শুনানি সভা অনুষ্ঠিত হলো, দিনাজপুর জেলার খানসামা উপজেলার কাচিনীয়া বাজারে আজ সকাল ১১ঘটিকায়,৫ই জানুয়ারী ২০২১ইং।কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ এর সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতি মোঃ শফিকুল ইসলাম চেয়ারম্যান জানান যে,বেলান খাল খননের পরে সমিতির সদস্যরা এখান থেকে অনেক শুবিধা ভোগ করতে পারবে,খালটি খননের পাশাপাশি একটি রাবারড্রাম নির্মাণ করা হবে, এই খালটি ২৫ মিটার চওড়া ও ৯ কিঃ মিঃ দৈর্ঘ্য পর্যন্ত খনন করা হবে,এখানে মাছ চাষ, হাঁস চাষ,কৃষি জমিতে সেচ সহ পাড়ে বিভিন্ন গাছপালা লাগানো ও সবজি চাষ করা যাবে,কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতিতে ২৫ লক্ষ থেকে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস ঘড় নির্মাণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব,শফিকুল ইসলাম চেয়ারম্যান, সভাপতি, কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাইকা প্রকল্পের টিমলিডার মোঃ মশিউর রহমান, জাইকা প্রকল্পের কিউসি,ডেপকো কনসালটেন্ট মাহাবুর রহমান,জাইকা প্রকল্পের এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মোঃ ফাইজুল কবীর, এলজিইডি দিনাজপুর। মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, বেলান খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ,মোঃ ফারুক হোসেন, মোঃ সাজু আহমেদ।