ঢাকা   রোববার, ৩১ মে ২০২৬
আত্রাই বার্তা

ইন্টারনেটের গতি বাড়াতে কাজ চলছে : আইএসপিএবি সভাপতি

বাংলাদেশে বর্তমান ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে প্রায় সারে তিন কোটি গ্রাহক। ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পেলেও বৃদ্ধি পাচ্ছেনা ব্রডব্যান্ড ইন্টারনেট এর গতি। বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, গ্রাহক ভোগান্তি কমাতে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে যে কোন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের গতি পরীক্ষা করে ৫ এমবিপিএস এর নিচে হলে জরিমানা করা হয়। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আমিনুল ইসলাম বলেন, বিগত তিন মাসের থেকে এমাসে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। করোনা পরিস্থিতিতে সবাই এখন ইন্টারনেট নির্ভর। অবস্থার উন্নতি হতে আরো এক মাস সময় লাগতে পারে। এক মাসে ইন্টারনেট সেবার মান পূর্বের তুলনায় উন্নতি করা হবে। বিটিআরসি এর তথ্য মতে জবাবদিহিতা বাড়াতে বিটিআরসির নীতিমালা তৈরি করার কাজ শেষ। মন্ত্রণালয় এর মতামত নেয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন শেষে দ্রুত কার্যকর করা হবে।

আত্রাই বার্তা

রোববার, ৩১ মে ২০২৬

ইন্টারনেটের গতি বাড়াতে কাজ চলছে : আইএসপিএবি সভাপতি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২০

featured Image
বাংলাদেশে বর্তমান ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে প্রায় সারে তিন কোটি গ্রাহক। ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পেলেও বৃদ্ধি পাচ্ছেনা ব্রডব্যান্ড ইন্টারনেট এর গতি। বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, গ্রাহক ভোগান্তি কমাতে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে যে কোন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের গতি পরীক্ষা করে ৫ এমবিপিএস এর নিচে হলে জরিমানা করা হয়। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আমিনুল ইসলাম বলেন, বিগত তিন মাসের থেকে এমাসে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। করোনা পরিস্থিতিতে সবাই এখন ইন্টারনেট নির্ভর। অবস্থার উন্নতি হতে আরো এক মাস সময় লাগতে পারে। এক মাসে ইন্টারনেট সেবার মান পূর্বের তুলনায় উন্নতি করা হবে। বিটিআরসি এর তথ্য মতে জবাবদিহিতা বাড়াতে বিটিআরসির নীতিমালা তৈরি করার কাজ শেষ। মন্ত্রণালয় এর মতামত নেয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন শেষে দ্রুত কার্যকর করা হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত