ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় আত্রাই বার্তার পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি

করোনা পরিস্থিতিতে সুরক্ষিত থাকার প্রধান উপকরণ মাস্ক। শহর অঞ্চলে প্রশাসনিক চাপ অথবা জনসচেতনতা বেশি থাকায় মাস্ক ব্যবহার সুনিশ্চিত হয়েছে। কিন্তু শহর থেকে দূরে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ এখন ও মাস্ক ব্যবহার বিষয়ে সচেতন হতে পারেনি । দিনাজপুর জেলার খানসামা উপজেলায় খানসামা উপজেলা নির্বাহী কর্তার পরিশ্রমের ফলে খানসামা উপজেলায় মাস্ক ব্যবহার ও জন সচেতনতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি নিয়মিত খানসামা উপজেলার বিভিন্ন গ্রাম্য বাজারে মাস্ক বিতরণ ও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করে আসছে দিনাজপুর জেলার খানসামা উপজেলা থেকে প্রকাশিত সংবাদপত্র আত্রাই বার্তা। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক বিতরণ এবং সঠিক ভাবে মাস্ক পড়ার নিয়ম দেখিয়ে দেন তিনি। আত্রাইবার্তার সম্পাদক ও খানসামা প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফফর হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে হলে সবার আগে প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা। সর্ব প্রথমে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। নিজের জেলা সহ আত্রাইবার্তার সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে সারাদেশে মাস্ক বিতরণ করা জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি । আত্রাই বার্তার বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম বলেন, ২০১৬ সালে আত্রাই বার্তার পথ চলা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে গেছে আত্রাই বার্তা। তারই ধারাবাহিকতার মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সারাদেশে যারা মাস্ক বিতরণ করছেন তাদের নিজেদের সুরক্ষিত থেকে একাজ করতে বলেন আত্রাইবার্তার সম্পাদক ও খানসামা প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফফর হোসেন ।

আত্রাই বার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

খানসামায় আত্রাই বার্তার পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত