ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬
আত্রাই বার্তা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত, রক্তদান ও মাদকবিরোধী সচেতনতায় গুরুত্বারোপ

"রক্ত দিন, জীবন বাঁচান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খানসামা রক্তদান গ্রুপ-এর উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন রক্তদাতার সামান্য উদ্যোগই একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তিনি তরুণদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে যুবসমাজকে সচেতন ও সোচ্চার হওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে খানসামা রক্তদান গ্রুপ-এর সভাপতি, সাধারণ সম্পাদক, অ্যাডমিন, মডারেটর, সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের মডারেটর তন্ময় রায় (তনু) উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও মানবসেবা, স্বেচ্ছায় রক্তদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানসামা রক্তদান গ্রুপের সাধারণ সম্পাদক মো. নিজামুল ইসলাম।

সুন্দর, সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আত্রাই বার্তা

সোমবার, ২৯ জুন ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত, রক্তদান ও মাদকবিরোধী সচেতনতায় গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

"রক্ত দিন, জীবন বাঁচান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খানসামা রক্তদান গ্রুপ-এর উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন রক্তদাতার সামান্য উদ্যোগই একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তিনি তরুণদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে যুবসমাজকে সচেতন ও সোচ্চার হওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে খানসামা রক্তদান গ্রুপ-এর সভাপতি, সাধারণ সম্পাদক, অ্যাডমিন, মডারেটর, সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের মডারেটর তন্ময় রায় (তনু) উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও মানবসেবা, স্বেচ্ছায় রক্তদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানসামা রক্তদান গ্রুপের সাধারণ সম্পাদক মো. নিজামুল ইসলাম।

সুন্দর, সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত