ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, বাইসাইকেল ও প্রাণিসম্পদ সহায়তা বিতরন করা হয়।

 কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থী, দুস্থ নারী এবং অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বিভিন্ন শিক্ষা ও জীবিকাভিত্তিক উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (২৬ জুন) বিকেল ৩টায় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক বর্ণাঢ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন, কালীগঞ্জ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরোয়ার লিমা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক, কালিগঞ্জের মাটি ও মানুষের নেতা এ. কে. এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম।

 স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা বরাদ্দ থেকে মাধ্যমিক পর্যায়ের অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও দুস্থ নারীদের মাঝে১৫৭টি বাইসাইকেল ও ১৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়, পাঁচটি বিদ্যালয়ে স্মার্ট বোর্ড, সাতটি বিদ্যালয়ের সাংস্কৃতিক সরঞ্জাম, 38 টি বিদ্যালয়ে পানির ফিল্ডের, বিশ জন দুস্থ মহিলার মাঝে ছাগল ও ছাগল পালনের সরঞ্জামাদি বিতরণ করা হয়।

এছাড়া শিক্ষা ক্ষেত্রে সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই) কর্মসূচির আওতায় উপজেলার ৩৫টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল স্মার্ট বোর্ড, পানির ফিল্টার, খেলাধুলা ও সাংস্কৃতিক সামগ্রী প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত উপকারভোগীদের মাঝে ছাগল, প্রাণীর খাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের এ কার্যক্রমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের বিভিন্ন সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক উদ্যোগের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ ধরনের সমন্বিত কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার ,সাধারণ সম্পাদক কালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলেমান আলম, আশরাফি হাবিবুল্লাহ খায়রুল হাসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান , সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, জনপ্রতিনিধি প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী , উপকারভোগী স্থানীয় ইলেকট্রন ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আত্রাই বার্তা

শনিবার, ২৭ জুন ২০২৬

কালীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, বাইসাইকেল ও প্রাণিসম্পদ সহায়তা বিতরন করা হয়।

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত