ঢাকা   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে মাদক মামলায় ৩ মাসের কারাদণ্ড, অর্থদণ্ড ১০০ টাকা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬ খ্রি.) কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়ের করা একটি মামলায় আসামী বিল্লাল (২০), পিতা: কাজল, সাং বেরুয়া, কালীগঞ্জ, গাজীপুরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই জনাব রিয়াদুল। এছাড়া বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলামিন ভূইয়া।

স্থানীয় প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে মাদক মামলায় ৩ মাসের কারাদণ্ড, অর্থদণ্ড ১০০ টাকা

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬ খ্রি.) কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়ের করা একটি মামলায় আসামী বিল্লাল (২০), পিতা: কাজল, সাং বেরুয়া, কালীগঞ্জ, গাজীপুরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই জনাব রিয়াদুল। এছাড়া বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলামিন ভূইয়া।

স্থানীয় প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত