পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৩ এপ্রিল (সোমবার) সকালে স্কুল মাঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক মাঃ মুজিবুর রহমান,নায়েবে আমীর রোকুরুজ্জামান বকুল , সেক্রেটারি অধ্যাপক কাজী হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস ও নৈতিকতার মাধ্যমে জীবনে সফল হতে হবে।
বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়, যাতে তারা আসন্ন এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী অভিভাবক এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।