ঢাকা   রোববার, ২৮ জুন ২০২৬
আত্রাই বার্তা

বঙ্গবন্ধু সকল সংকীর্ণতার উর্দ্ধে ছিলেন: ড. কলিমউল্লাহ

আজ রবিবার, অক্টোবর ২৪, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু সকল সংকীর্ণতার উর্দ্ধে ছিলেন। আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন রংপুর সদর উপজেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার মানুষ অধিকার ফিরে পেয়েছিলো। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক জনাব আবু সালেক খান। তিনি বঙ্গবন্ধুর সাংগঠনিক দক্ষতা ও প্রশাসনিক সংস্কার নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। আজকের অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনির্ভাসিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর। তিনি বলেন, বাঙালি জাতিকে জনসম্পদে পরিণত করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের বাস্তবায়ন সম্ভবপর হবে। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আব্দুস সাত্তার দুলাল। তিনি বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল তা বর্তমান প্রজন্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক, রংপুর থেকে আফসানা করিম, নীলফামারীর জলঢাকা থেকে ফাতেমা তুজ জোহরা লিমা, এবং পঞ্চগড় থেকে মোঃ খাদেমুল ইসলাম। আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন গবেষক মোঃ হাবিবুর রহমান।

আত্রাই বার্তা

রোববার, ২৮ জুন ২০২৬

বঙ্গবন্ধু সকল সংকীর্ণতার উর্দ্ধে ছিলেন: ড. কলিমউল্লাহ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত