ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬
আত্রাই বার্তা

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের কাহারোলে প্রাইভেট কারের ধাক্কায় নূরে আলম সিদ্দিকী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে তার স্ত্রী শিক্ষক সোহানা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার বিকেল আনুমানিক ৫টায় উপজেলার ১২ মাইল ঢাকা-পঞ্চগড় মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরে আলম সিদ্দিকী বীরগঞ্জ পৌরশহরের সাইফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে দিনাজপুর শহরে তার স্ত্রী সহ যাচ্ছিলেন। পথে ১২ মাইল পৌঁছালে সামনে থেকে আসা দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নূরে আলম মারা যান।

আত্রাই বার্তা

শনিবার, ২৭ জুন ২০২৬

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২১

featured Image
দিনাজপুরের কাহারোলে প্রাইভেট কারের ধাক্কায় নূরে আলম সিদ্দিকী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে তার স্ত্রী শিক্ষক সোহানা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার বিকেল আনুমানিক ৫টায় উপজেলার ১২ মাইল ঢাকা-পঞ্চগড় মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরে আলম সিদ্দিকী বীরগঞ্জ পৌরশহরের সাইফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে দিনাজপুর শহরে তার স্ত্রী সহ যাচ্ছিলেন। পথে ১২ মাইল পৌঁছালে সামনে থেকে আসা দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নূরে আলম মারা যান।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত