ঢাকা   রোববার, ১৭ মে ২০২৬
আত্রাই বার্তা

নৌকার বিরোধিতাকারীদের আওয়ামীলীগে স্থান নেই, আবুল হাসান মাহামুদ আলী এমপি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স এর নবনির্মিত হল রুমে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দূর্গাপুজা-২০২১ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আর্থিক অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য-৬, দিনাজপুর-১ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “নৌকার বিরোধিতাকারীদের আওয়ামীলীগে স্থান নেই। সকল অশুভ শক্তিকে বিনাশ করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় চাইতেন বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ”। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারবে। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাঁধা দেবে না। আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সুনীল সাহা এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায় ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভার আগে সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী (এমপি)। চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ ও তার ছেলে আশরাফুল আলম বাবলু এর কবর জেয়ারত করেন।

আত্রাই বার্তা

রোববার, ১৭ মে ২০২৬

নৌকার বিরোধিতাকারীদের আওয়ামীলীগে স্থান নেই, আবুল হাসান মাহামুদ আলী এমপি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত