খানসামার সর্বশেষ নব নির্মিত ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন
আজ শনিবার (০৯/১০/২০২১অক্টোবর) এইজিইডি দিনাজপুরের বাস্তবায়নে খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন, বৃক্ষরোপণ ও পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
১ নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, ওসি কামাল হোসেন, খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা আহমেদ শাহ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সুনীল কুমার সাহা, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা ছাত্রলীগ এর আহবায়ক রাকেশ গুহ , যুগ্ন আহবায়ক মোস্তাওফিক আহমেদ শামীম,রেজওয়ান আহমেদ ফাহিম, শামীম রেজা সহ অনেকে। ও উপজেলা মৎসজীবীলীগের আহবায়ক সুশান্ত মহন্ত, যুগ্ন আহবায়ক নুর -জামাল, সদস্য সচিব সবুজ হোসেন সহ ইউপি চেয়ারম্যানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, বিএনপি চোখে কাঠের চশমা দিয়ে ঘুরে বেড়ায়, তারা আওয়ামীলীগের উন্নয়ন চোখে দেখে নাহ বলে মন্তব্য করেছেন
তিনি বলেন, আজকে থেকে ২০ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক পার্থক্য। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা বিএনপি সরকারের চোখে পড়ে না। পদ্মা সেতু থেকে শুরু করে গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প বিশ্বের ইতিহাসে অনন্য। জনগনের কল্যাণে অনবরত কাজ করে যাচ্ছেন তিনি। আপনাদের সাহায্য পেলে সামনে শেখ হাসিনার নেতৃত্বে আরও সমৃদ্ধশালী হবে বলে আমি মনে করি।