ঢাকা   রোববার, ১৭ মে ২০২৬
আত্রাই বার্তা

খানসামা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ধীমান দাস

দিনাজপুরের খানসামা উপজেলা বাসিকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার সভাপতি ও জেলা পূজা উৎযাপন পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ধীমান দাস। হিন্দু শাস্ত্র মতে সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। শুভ মহালয়া বুধবার। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে এদিন চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। বুধবার থেকে দেবীপক্ষের শুরু। মহালয়া উদযাপনের মাধ্যমে সূচিত হবে দেবীর আরাধনা। দুর্গাপূজার ক্ষণগণনার শুরু এদিন থেকেই। হিন্দু ধর্মমতে, মহালয়ায় দেব-দেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। এদিন অতি প্রত্যুষে মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠের মধ্যদিয়ে দেবীকে আবাহন করা হয়। ভক্তরা গঙ্গাতীরে তাদের মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করে তর্পণ করেন। এ উৎসব সর্বজনীন। মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহব্বান জানান ধীমান দাস, দুর্গোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও সুসংহত হোক-এ কামনা করি। জানাই আন্তরিক শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। এবার খানসামা উপজেলায় ১৪৭টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

আত্রাই বার্তা

রোববার, ১৭ মে ২০২৬

খানসামা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ধীমান দাস

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত