ফুলপুরে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালিত
সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফুলপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর)বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল।,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান,অধ্যাপক হাবিবুর রহমান হাবিবুল বাশার ,মহিলা ভাইস চেয়ারম্যান লাকী,উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন, মাধ্যমিক শিক্ষা অফিসার নারসিন আক্তার,
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মামুন অব-রশিদ,মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন খান,যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূঁইয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাসার রাজন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সকল ইউপি সচিব প্রমূখ,ও সাংবাদিকবৃন্দ।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উম্মুক্ত আলোচনা সভায় জন্ম ও মৃত্যুর বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা হয়।এবং সমস্যা গুলো সমাধানের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।
এসময় বক্তারা সরকারের ডিজিটালাইজেশন কর্মসূচীর প্রতিটা নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন করা জরুরী।তারা আরো বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধন ছাড়া সরকারের কোন সুযোগ সুবিধা পাবেনা বলে জানান হয়।
উল্লেখ্য যে/জন্ম-মৃত্যু নিবন্ধন আইন,২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন,কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।এটাকে আরও কার্যকরী করার জন্য দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছে।যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হয়।