ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬
আত্রাই বার্তা

ফুলপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২১ পালিত

একবিংশ শতকের তথ্য প্রযুক্তির এই বিশ্বে তথ্য পাওয়া ও জানার অধিকার যে কোনো দেশের নাগরিকদের অনেকটাই মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। আজ ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ‘তথ্য সবার অধিকার: থাকবে না কেউ পেছনে আর’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো ফুলপুরেও দিবসটি পালিত হচ্ছে। তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। উক্ত দিবস উপলক্ষ্যে সকাল ১১.০০ ঘটিকায় ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এক সভার আয়োজন করা হয় । এসময় সভাপতির বক্তব্যে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শীতেশ চন্দ্র সরকার বলেন। তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তথ্যের অবাধ প্রবাহ ও দেশের জনগণের তথ্য অধিকার নিশ্চিতের জন্যই প্রণীত হয়েছে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’। এ আইন আবশ্যিকভাবে তথ্য প্রাপ্তিতে জনগণকে দিয়েছে আইনি ভিত্তি। এর ফলে সরকারি, স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহির পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিবেশে দায়িত্ব পালন ও সুশাসন প্রতিষ্ঠার পথ রচিত হয়েছে। এক বক্তব্যে ফুলপুর উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল বলেন তথ্য অথিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্য কমিশনের পাশাপাশি জেলা, উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে এবং জনগণের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিরাজমান বাধাসমূহ দূর করতেও অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে। তার সাথে সাথে তথ্য কমিশনের গৃহীত পদক্ষেপসমূহ জনগণকে তথ্য জানার অধিকার সম্পর্কে আরো সচেতন করবে – এ প্রত্যাশা করি। উক্ত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রোকেয়া পারভিন লাকী,উপজেলা শিক্ষা অফিসার জনাব শাহী দিলশাদ এলীন,উপজেল প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব আনিসুর রহমান, ফুলপুর প্রেস ক্লাবের সভাপতি জনাব নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসাইন, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা আবুল বাশার রাজন,একাডেমিক সুপারভাইজার পরিতোষ চন্দ্র সূত্রধর , ইউনিয়ন উদ্যোগতা,সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।

আত্রাই বার্তা

শনিবার, ৩০ মে ২০২৬

ফুলপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২১ পালিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত