বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে: ড. কলিমউল্লাহ
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
আজকের আলোচনায় দিনাজপুর থেকে সূচনা বক্তব্য প্রদান করেন বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ তিনি বক্তব্যের শুরুতেই আলোচকদের মুজিবীয় শুভেচ্ছা জানান,সেই সাথে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন,তিনি বঙ্গবন্ধুর ৪৬৮২ দিনের কারাগার জিবনের কথা তুলে ধরেন,৭ই মার্চের ১৮ মিনিটের ১১০৮টি শব্দের ভাষণের তাৎপর্য তুলে ধরেন,দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা তুলে ধরেন এবং তিনি মুজিব চেতনার আর্দশকে জাগ্রত করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান,সেই সাথে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে রূপান্তর করার জন্য কাজ করতে বলেন।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুরস্থ কচুয়া উপজেলার পালাখাল ৪নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইমাম হোসেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন।
আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক। তিনি বঙ্গবন্ধুর জীবনাদর্শন নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি হিউম্যান রাইটস্ চ্যাম্পিয়ন জনাব আব্দুস সাত্তার দুলাল। তিনি বলেন, বঙ্গবন্ধুর কারণে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি।
আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ফাতেমাতুত জোহরা লিমা, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, জনতা ব্যাংকের কর্মকর্তা ও গবেষক জনাব খোরশেদ আলম, চাঁদপুরস্থ কচুয়া উপজেলার ১০ নং ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক জনাব এ এইচ. সবুজ চৌধুরী এবং জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব আফসানা করিম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক জনাব মোঃ কামাল উদ্দিন।