শাওম সাউন্ড সিস্টেমের উদ্দ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি
শাওম সাউন্ড সিস্টেমের উদ্দ্যেগে খানসামা আত্রাই ব্রিজের পূর্ব পাশে নারিকেল গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম,১নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাচ্চু, সাবেক মহিলা ইউপি সদস্য আহেদা বেগম,শাওম সাউন্ড সিস্টেমের পরিচালক শামীম আহমেদ ও ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ, যুব সমাজ ও স্থানীয় লোকজন।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, খানসামা উপজেলার সকল ব্যাক্তি প্রতিষ্ঠান এভাবে গাছ লাগানোর মাধ্যমে এগিয়ে আসলে আমরা অতিবৃষ্টি, খড়া, বন্যা হতে রক্ষা পাব।
১নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান বলেন, আপামর সকল জনগণ যদি একটি করে গাছ লাগায় তাহলে সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
শাওম সাউন্ড সিস্টেমের পরিচালকবৃন্দ বলেন, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
পরিশেষে উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুস সালাম বৃক্ষরোপণ কর্মসূচি সফল হওয়ার জন্য দোয়া করেন।