ঢাকা   সোমবার, ১৮ মে ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় অগ্নিকাণ্ডে এক মুদি দোকানদার ও দোকান পুড়ে ছাই

দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকান্ডে ভবেশ্বর চন্দ্র রায় (৬৭) নামে এক মুদি দোকানদার ও দোকান পুড়ে ছাই হয়েছে।  ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ভেড়ভেড়ী ইউনিয়নের শাখাঁরীপাড়া নামক এলাকায়। তবে ঐ মুদি দোকানে অগ্নিকাণ্ডের সঠিক কোন কারণ এখনও নিশ্চিত হওয়া যায় নাই।   নিহতের বড় ছেলে ভুদেপ রায় জানান, প্রায় ১৫-১৬ বছর থেকে তার বাবা ঐ জায়গায় দোকান করেন। প্রতিদিনের মতই সোমবার রাতে তিনি ঘুমিয়ে পড়েন কিন্তু ভোরবেলা পথচারীদের চিৎকারে তারা এগিয়ে এসে দেখেন তার বাবা ও উপার্জনের অন্যতম সম্বল মুদি দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। পরে লাশটির দাহকার্য সম্পন্ন ও অগ্নিকাণ্ড পুড়ে ছাই ঐ দোকানটি পরিষ্কার করা হয়েছে। তিনি আরো বলেন, ঐ দোকানে আনুমানিক প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল ছিল। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার।   মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) খানসামা শেখ কামাল হোসেন বলেন, পরিবারের কারো কোন আপত্তি না থাকায় নিহতের মরদেহ দাহকার্য সম্পন্ন হয়েছে।  

আত্রাই বার্তা

সোমবার, ১৮ মে ২০২৬

খানসামায় অগ্নিকাণ্ডে এক মুদি দোকানদার ও দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২১

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকান্ডে ভবেশ্বর চন্দ্র রায় (৬৭) নামে এক মুদি দোকানদার ও দোকান পুড়ে ছাই হয়েছে।  ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ভেড়ভেড়ী ইউনিয়নের শাখাঁরীপাড়া নামক এলাকায়। তবে ঐ মুদি দোকানে অগ্নিকাণ্ডের সঠিক কোন কারণ এখনও নিশ্চিত হওয়া যায় নাই।   নিহতের বড় ছেলে ভুদেপ রায় জানান, প্রায় ১৫-১৬ বছর থেকে তার বাবা ঐ জায়গায় দোকান করেন। প্রতিদিনের মতই সোমবার রাতে তিনি ঘুমিয়ে পড়েন কিন্তু ভোরবেলা পথচারীদের চিৎকারে তারা এগিয়ে এসে দেখেন তার বাবা ও উপার্জনের অন্যতম সম্বল মুদি দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। পরে লাশটির দাহকার্য সম্পন্ন ও অগ্নিকাণ্ড পুড়ে ছাই ঐ দোকানটি পরিষ্কার করা হয়েছে। তিনি আরো বলেন, ঐ দোকানে আনুমানিক প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল ছিল। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার।   মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) খানসামা শেখ কামাল হোসেন বলেন, পরিবারের কারো কোন আপত্তি না থাকায় নিহতের মরদেহ দাহকার্য সম্পন্ন হয়েছে।  

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত