ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬
আত্রাই বার্তা

রংপুরে র‍্যাব-১৩ কর্তৃক ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার ও ২ জন আটক

বুধবার (১১ আগস্ট) সকাল ১০.৩০ মিনিটের দিকে র‍্যাব-১৩ রংপুর সদর দপ্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ সদর কোম্পানী অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। এর আগে,গত মঙ্গলবার (১০ অগাস্ট) বিকালে পলাশবাড়ীর বৈরী হরিনমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান র‍্যাব-১৩। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন রাজশাহীর বাসিন্দা আল আমিন (২২) এবং নয়ন (২০) এসময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেন র‍্যাব-১৩। প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৩ সিপিসি-৩ গাইবান্ধা কোম্পানী পলাশবাড়ীতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি পন্যবাহী ট্রাক আটকিয়ে দুইজন মাদক ব্যবসায়ী রাজশাহীর বাসিন্দা আল আমিন (২২) এবং নয়ন (২০) কে গ্রেফতার করা হয়। এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে র‍্যাব। র‍্যাবের হাতে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২ জন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় র‍্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে। রংপুরে যে সকল মাদক ব্যাবসায়ী রয়েছে তাদের ধরতে গোপনে অনুসন্ধান চলছে। অতিসত্বর পুরো চক্রটিকে গ্রেফতার করা হবে বলে তিনি জানায়।#

আত্রাই বার্তা

সোমবার, ২৫ মে ২০২৬

রংপুরে র‍্যাব-১৩ কর্তৃক ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার ও ২ জন আটক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত