২৫টি পরিবারের চলাচলের রাস্তা অবরুদ্ধ মেরামতের উদ্যোগ নিলেন প্রশাসন
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ২৫ টি পরিবার অবরুদ্ধ। চলাচলের জন্য রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম এবং খানসামা অফিসার্স ইনচার্জ শেখ কামাল হোসেন।
উপজেলার মারগাও গ্রামের মাঝখানে প্রধান রাস্তার পশ্চিম পার্শ্বে ডাঙাপাড়া নামক একটি পাড়ায় ২৫টি পরিবারের বসবাস৷ চলাচলের জন্য ২ফুট রাস্তার একটি আইল দিয়েই তারা চলাফেরা করেন। কিন্তু সেই আইলটিও কেটে ছোট করে তার উপরে কাদাঁ দিয়ে রাস্তা বন্ধ করে দেন সেই জমির মালিক আছির উদ্দিন। এলাকাবাসী জানান অনেক আকুতি মিনতি করার পরও কোনো কথা শোনেননি সে জমির মালিক আছির উদ্দিন। পরে বিভিন্ন প্রিন্ট পত্রিকা অনলাইন পোর্টালের সাংবাদিকরা বিষয়টি প্রচার করলে তা সবার সামনে উঠে আসে।
জানতে পেরে সমাধানের জন্য সেখানে তাৎক্ষণিক সরেজমিনে যান খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি।
পরে দু’পক্ষের সাথে কথা বলে তাদের মীমাংসা করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, সরেজমিনে গিয়ে দু’পক্ষের সাথেই কথা হয়েছে। এখন আর চলাচলের কোনো সমস্যা হবে না। বর্ষাকাল শেষ হলে সেই রাস্তা প্রশস্ত এবং মেরামত মেরামত করা হবে বলে জানান তিনি।