খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে৫০শয্যায় প্রশাসনিকভাবে অনুমোদন পেল
প্রত্যন্ত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন ৩১শয্যা থেকে ৫০ শয্যায় প্রশাসনিকভাবে অনুমোদন পেল।
সংশ্লিষ্টরা বলছেন এবার হয়তো বাড়বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান।গত বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপসচিব ড.বিলকিস বানুর স্বাক্ষরিত একটি চিঠি সিভিল সার্জন দিনাজপুরে প্রেরণ করেন, পরে বিষয়টি নিশ্চিত হয়। বিষয়টি শুনে খানসামা উপজেলার প্রায় ২ লাখের মতো মানুষের আশা পূরণ হয়েছে।
উপজেলার অনেকেরেই চিকিৎসা সেবার মানের প্রতি আস্থা ফিরে এলো।এবং খানসামা উপজেলার মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে।
সেইসাথে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দিনাজপুর -৪ আসনের সংসদ সদস্য ,সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী জনাব,আবুল হাসান মাহমুদ আলী এমপিকে। এ বিষয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মিজানুর রহমান বলেন, খানসামা উপজেলা বাসির অনেক দিনের আশা পূরণ হয়েছে।আশা করা যায় এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান উন্নত থেকে উন্নতর হবে। আশাকরি আগের তুলনায় আমরা আর এই উপজেলার মানুষকে তাদের মানসম্মত সেবা দিতে পারব। এছাড়াও তিনি স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান।
আত্রাই বার্তা/ভুবন সেন