হল খোলার দাবীতে উপাচার্যের কাছে রাবি ছাত্রলীগের স্মারকলিপি
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনার্স (সমাপনী বর্ষ) ও মাস্টার্সের পরীক্ষার পূর্বেই হল খোলার দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এম আব্দুস সোবহান এর কাছে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় স্বাস্থ্যবিধি মেনে ২০১৯ সালের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষাসমূহ আগামী ২ই জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হলসমূহ খোলার ব্যাপারে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলছে, স্বাস্থ্য-ঝুঁকি এড়ানোর জন্যই এখনই আবাসিক হল খোলা সম্ভব হচ্ছে না।
এদিকে শিক্ষার্থীরা অসম্পন্ন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও হল না খোলার সিদ্ধান্তে চরম বিড়ম্বনার আশঙ্কা প্রকাশ করছে রাবি শিক্ষার্থীরা ।
একাডেমিক সভার সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামের ফেসবুক পেইজ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা বলছেন, হল না খুললে আবাসন নিয়ে দুর্ভোগে পড়তে হবে তাদের। শিক্ষার্থীরা আরো জানান, আবাসিক হল না খুলে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলো,এদিকে রাজশাহীর অধিকাংশ মেস মালিক সুযোগ সন্ধানী। বিবিধ কারণে শিক্ষার্থীদের আবাসন ও অর্থনৈতিক দিকটি উপেক্ষিত রয়ে গেল।তারা এভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সমালোচনার তীরে বিদ্ধ করে মন্তব্য করতে শুরু করছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীর বিভিন্ন দাবীর মুখে এবং শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আজ সোমবার ২৭ ডিসেম্বর রাবি(রাজশাহী বিশ্ববিদ্যালয়) ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু,
সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিশু সহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম আব্দুস সোবহানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে চলতি বছরের ১৮ই মার্চ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। ফলে ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চলমান পরীক্ষাগুলোও অসম্পন্ন থেকে যায়।