মৃত্যু - কবিতা
মৃত্যু
মোঃ মাহবুবুর রহমান
একবারো কি দেখেছ ভেবে,
নিশ্চই হবে মরণ?
তবুও কেনো পাপে লিপ্ত
থাকো সারাক্ষণ।
জন্ম থেকেই করেছো পাপ
প্রতিনিয়ত বেলা অবেলা,
কবে তুমি করবে বন্ধ
এই আনন্দের খেলা৷
কি নিয়ে এসেছো এধরায়ে ?
হারানোর করো ভয়,
মৃত্যু যে তোমার অনিবার্য
জীবন অমর নয়৷
পাপের পাহাড় গড়েছো তুমি
পুণ্যের দেখা নেই,
কর্মের ফলে নরকে যাবে
নিজের অজান্তেই৷
মৃত্যু তোমার আসছে ধেয়ে
প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে,
তবুও তুমি করতেছো পাপ
কোন দৃঢ় আত্মবিশ্বাসে ?
মানছোনা ধর্ম করছোনা কর্ম
মৃত্যুর নেই ভয়,
কোন সাহসে করতে চাও?
মৃত্যুকে জয় ?
তুমি চোখের পলকে পলকে
করছো যে পাপ,
নিজের অজান্তেই নিরন্তর নিরবধি
পাপ ছাড়েনা বাপ৷
মৃত্যু যে তোমার অবধারিত
তাকাও পিছু ফিরে,
জন্ম থেকেই মৃত্যু তোমায়
আছে যে ঘিরে৷