মুজিব বর্ষ উপলক্ষে খানসামায় তাঁতী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় দিনাজপুর জেলা তাঁতী লীগ আওতাধীন খানসামা উপজেলা তাঁতী লীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
বাংলাদেশ সবুজায়ন প্রকল্পে তাঁতী লীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় খানসামায় নব গঠিত তাঁতী লীগের মাধ্যমে খানসামা উপজেলায় মসজিদ ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জযায়গায় ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
আজ শুক্রবার বিকেলে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন খানসামা উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মাসুদ রানা , যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম ও আরিফুল ইসলাম, ইমন ইসলাম, আরাফাত ইসলাম, খোকন সহ তাঁতী লীগের অন্যান্য সদস্যবৃন্দ ।