ঢাকা   রোববার, ৩১ মে ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত আটক

দিনাজপুরের খানসামা উপজেলায় এগারো বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় উপজেলার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ার এলাকার নকুল দাসকে আটক করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা দেশের বাইরে থাকায় শিশুটি নানীর বাড়িতে থাকে । ধর্ষক নকুল দাস ভুক্তভোগী শিশুটিকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিল । গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শিশুটিকে কৌশলে ধর্ষক নকুল দাস তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি তার নানীর কাছে ধর্ষণের বিষয়টি জানালে ওই শিশুর নানী বাদী হয়ে ধর্ষক নকুল দাসের বিরুদ্ধে খানসামা থানায় মামরা দায়ের করেছেন। মামলা দায়ের পর ওইদিনই খানসামা থানা পুলিশ আসামি নকুল দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটিকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন শিশুটির নানী। যার মামলা নং-০৪। পরে মূল আসামি নকুল দাসকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’  

আত্রাই বার্তা

রোববার, ৩১ মে ২০২৬

খানসামায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত আটক

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২০

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় এগারো বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় উপজেলার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ার এলাকার নকুল দাসকে আটক করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা দেশের বাইরে থাকায় শিশুটি নানীর বাড়িতে থাকে । ধর্ষক নকুল দাস ভুক্তভোগী শিশুটিকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিল । গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শিশুটিকে কৌশলে ধর্ষক নকুল দাস তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি তার নানীর কাছে ধর্ষণের বিষয়টি জানালে ওই শিশুর নানী বাদী হয়ে ধর্ষক নকুল দাসের বিরুদ্ধে খানসামা থানায় মামরা দায়ের করেছেন। মামলা দায়ের পর ওইদিনই খানসামা থানা পুলিশ আসামি নকুল দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটিকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন শিশুটির নানী। যার মামলা নং-০৪। পরে মূল আসামি নকুল দাসকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’  

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত