ঢাকা   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

শ্রী শ্রী গোপালচাদ সাধু ঠাকুরের পূন্য ভূমি শ্রীধাম লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মহামেলা

পূর্নব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব তিথি উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষিখালীতে অনুষ্ঠিত হয়েছে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মহামেলা। সোমবার (৩০ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে ভক্তিমূলক পরিবেশে কীর্তন, প্রার্থনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরম দয়াল শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর এ পবিত্র অনুষ্ঠানের সূচনা করেন। তার পঞ্চম উত্তরসূরী হিসেবে বর্তমানে গদীনশীন দায়িত্ব পালন করছেন সাগর সাধু ঠাকুর।

ত্রয়োদশী তিথি শুরু হলে ঢাক-ঢোল ও করতালের তালে লাল পতাকা হাতে শোভাযাত্রা বের করা হয়। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত ভক্তরা কীর্তনে অংশ নেন এবং কামনা সাগরে পুণ্যস্নানের মাধ্যমে আত্মিক কল্যাণ কামনা করেন। মতুয়া সম্প্রদায়ের কাছে এ উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহা মতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর ও শ্রী সুব্রত ঠাকুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করেন। মেলা কমিটির প্রধান সমন্বয়ক ও শ্রী শ্রী গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীযুক্ত বাবু রবীন্দ্রনাথ মণ্ডল জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

৩১ মার্চ বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম মেলা মাঠ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

শ্রী শ্রী গোপালচাদ সাধু ঠাকুরের পূন্য ভূমি শ্রীধাম লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মহামেলা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

পূর্নব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব তিথি উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষিখালীতে অনুষ্ঠিত হয়েছে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মহামেলা। সোমবার (৩০ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে ভক্তিমূলক পরিবেশে কীর্তন, প্রার্থনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরম দয়াল শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর এ পবিত্র অনুষ্ঠানের সূচনা করেন। তার পঞ্চম উত্তরসূরী হিসেবে বর্তমানে গদীনশীন দায়িত্ব পালন করছেন সাগর সাধু ঠাকুর।

ত্রয়োদশী তিথি শুরু হলে ঢাক-ঢোল ও করতালের তালে লাল পতাকা হাতে শোভাযাত্রা বের করা হয়। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত ভক্তরা কীর্তনে অংশ নেন এবং কামনা সাগরে পুণ্যস্নানের মাধ্যমে আত্মিক কল্যাণ কামনা করেন। মতুয়া সম্প্রদায়ের কাছে এ উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহা মতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর ও শ্রী সুব্রত ঠাকুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করেন। মেলা কমিটির প্রধান সমন্বয়ক ও শ্রী শ্রী গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীযুক্ত বাবু রবীন্দ্রনাথ মণ্ডল জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

৩১ মার্চ বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম মেলা মাঠ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত