ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

শুক্রবার (২৬ নভেম্বর) দিনাজপুর জেলার খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খানসামা উপজেলার গোয়ালডিহি জমির শাহ পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত মোঃ সালেহীন ইসলাম (৬) ঐ এলাকার গুলজার রহমানের একমাত্র ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানান, খেলতে খেলতে বাড়ির সবার অজানায় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায় সালেহীন। পরে তাকে কয়েকজন শিশু দেখতে পায়। পরে শিশুদের চিৎকারে বাসার ও স্থানীয় লোকজন এসে ওই পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. শতাব্দী সাহা তিথি শিশুটিকে মৃত ঘোষনা করেন।

আত্রাই বার্তা

শুক্রবার, ১২ জুন ২০২৬

খানসামায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২১

featured Image
শুক্রবার (২৬ নভেম্বর) দিনাজপুর জেলার খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খানসামা উপজেলার গোয়ালডিহি জমির শাহ পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত মোঃ সালেহীন ইসলাম (৬) ঐ এলাকার গুলজার রহমানের একমাত্র ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানান, খেলতে খেলতে বাড়ির সবার অজানায় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায় সালেহীন। পরে তাকে কয়েকজন শিশু দেখতে পায়। পরে শিশুদের চিৎকারে বাসার ও স্থানীয় লোকজন এসে ওই পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. শতাব্দী সাহা তিথি শিশুটিকে মৃত ঘোষনা করেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত