খানসামায় স্কুল কলেজ খুলে দেয়ার আনন্দে সীমা নেই শিক্ষার্থীদের
সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় দীর্ঘদিন ধরে করোনার কারণে স্কুল, কলেজ বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সংবাদ শুনে আনন্দের সীমা নেই খানসামার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ।গত দেড় বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।
স্কুল খুলে দেয়ার পর উপস্থিতি দেখে নিরুপন করা যাবে ছাত্র-ছাত্রী ঝড়ে পরার হার কতটুকু ।শিক্ষাবিদরা মনে করেন করোনা কালে এলাকার অনেক শিক্ষার্থী অর্থনৈতিক কারণে,অভাব-অনটনে পড়ে পড়াশোনা বাদ দিয়ে খানসামায় চারটি ক্যাশ কোম্পানিতে কাজ করছে বলে যানা যায়।শিশুশ্রমে জড়িত হয়েছে অনেক। যদিও এটায় অর্থ উপার্জন করে পরিবারের নানা রকমারি জিনিসের চাহিদা মেটাচ্ছে। শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে আনার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে । বিশ্বে করোনার মহামারির কারণে অনেক পরিবারের আয় কমে যাওয়ায় শিক্ষার্থীর শিক্ষার খরচ যোগাতে না পেরে স্বপ্নভঙ্গ হয়ে যায় অনেক শিক্ষার্থী ।শিক্ষক,অভিভাবক ও ছাত্র সহ সব শ্রেণীর মতামতের ভিত্তিতে যোগাযোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শতভাক শিক্ষার্থীকে উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে সংশ্লিট কতৃপক্ষকে