হোসেনপুর ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট উপলক্ষে আলোচনা সভা
উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে হোসেনপুর ডিগ্রী কলেজ এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিনটি পালন করা হয়।।দিনের শুরুতে হোসেনপুর ডিগ্রি কলেজ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরন , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব,মো: মোনায়েম খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রভাষক, দপ্তরি, ছাত্র-ছাত্রী। দিনটিকে স্মরণীয় করে রাখতে গাছের চারা রোপন করা হয়।