ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬
আত্রাই বার্তা

নদীর পানি বাড়লে জনপদ থেকে বিচ্ছিন্ন হবে খানসামার কয়েকটি গ্রাম

দিনাজপুর জেলার খানসামা উপজেলার অন্তর্গত ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন এর ভুলি­র ডাঙ্গা থেকে তেলিপাড়া সড়কটির মাঝে ভুল্লি নদীতে একটি ব্রীজ ও রাস্তার অধিকাংশ ভাঙ্গা। ২০১৭ সালের বন্যার কারণে ব্রীজ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয় । এর ফলে দুই এলাকার মানুষের যোগাযোগ এর ব্যপক সমস্যা সৃষ্টি হয়েছে। এ রাস্তার পাশেই রয়েছে বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার কৃষকরা পরিবহনের অভাবে তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছে না। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেয়াতেও বাধার সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষাকালে দুই এলাকার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পরে এবং তেলীপাড়া এলাকাটি সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন হয়ে পরে জনপদ থেকে । এলাকারবাসী বলেন, দীর্ঘ দিনের এই দুর্ভোগের কথা স্থানীয় জনপ্রতিনিধির কাছে বহু বার বলা হলেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেন না । বর্ষাকালে এই এলাকা খানসামা থেকে বিচ্ছিন্ন হয়ে পরে । শিক্ষার্থী, কৃষক সহ সকল মানুষের চলাচলে মারাত্বক সমস্যার সৃষ্টি হয়েছে।

আত্রাই বার্তা/ এসএনআই

আত্রাই বার্তা

শুক্রবার, ১২ জুন ২০২৬

নদীর পানি বাড়লে জনপদ থেকে বিচ্ছিন্ন হবে খানসামার কয়েকটি গ্রাম

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২১

featured Image
দিনাজপুর জেলার খানসামা উপজেলার অন্তর্গত ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন এর ভুলি­র ডাঙ্গা থেকে তেলিপাড়া সড়কটির মাঝে ভুল্লি নদীতে একটি ব্রীজ ও রাস্তার অধিকাংশ ভাঙ্গা। ২০১৭ সালের বন্যার কারণে ব্রীজ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয় । এর ফলে দুই এলাকার মানুষের যোগাযোগ এর ব্যপক সমস্যা সৃষ্টি হয়েছে। এ রাস্তার পাশেই রয়েছে বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার কৃষকরা পরিবহনের অভাবে তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছে না। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেয়াতেও বাধার সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষাকালে দুই এলাকার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পরে এবং তেলীপাড়া এলাকাটি সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন হয়ে পরে জনপদ থেকে । এলাকারবাসী বলেন, দীর্ঘ দিনের এই দুর্ভোগের কথা স্থানীয় জনপ্রতিনিধির কাছে বহু বার বলা হলেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেন না । বর্ষাকালে এই এলাকা খানসামা থেকে বিচ্ছিন্ন হয়ে পরে । শিক্ষার্থী, কৃষক সহ সকল মানুষের চলাচলে মারাত্বক সমস্যার সৃষ্টি হয়েছে।

আত্রাই বার্তা/ এসএনআই

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত