খানসামায় ডায়াবেটিস কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুর এর খানসামায় ডায়াবেটিস রোগীদের কল্যাণ এর লক্ষ্যে গঠিত সংগঠন খানসামায় ডায়াবেটিস কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি ত্রিপু নারায়ণ, সধারণ সম্পাদক রশিদুল ইসলাম শাহ, খানসামা প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম । সংগঠন এর সধারণ সম্পাদক রশিদুল ইসলাম শাহ নিজ অর্থায়নে সংগঠনের সদস্যদের ডায়াবেটিস পরীক্ষার জন্য উন্নতমানের ডায়াবেটিস পরিমাপ এর মেশিন উপহার দেন।
প্রথমে সংগঠন এর সকল সদস্যদের ডায়াবেটিস পরিমাপ করা হয়। পরে করোনা কালে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সামনে রমজানে সুস্থ ভাবে সিয়াম পালন বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, খানসামা প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন খানসামায় ডায়াবেটিস কল্যাণ সমিতিতে সদস্য হিসেবে যুক্ত হন।