সন্ত্রাসী হামলার শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি
গতকাল ১৭ নভেম্বর মঙ্গলবার বার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য , রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান সুমন।
সন্ধায় বাইক নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের ধারালো আস্ত্রের আঘাতে আতিকুর রহমান সুমনের হাতের রগ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। দায়িত্বরত ডাক্তার জানিয়েছেন আতিকুর রহমান এখন শঙ্কামুক্ত।
ঘটনার পর রাতেই কাজলা গেটে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।
এছাড়াও আতিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে রাবি ছাত্রলীগের নেতা ইব্রাহিম মুন আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান।
এভাবে রাজশাহী বিশ্বাবিদ্যালয় ছাত্রলীগ সহ দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিবাদ মূলক বিক্ষোভ মিছিল করে