ঢাকা   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

বৈশ্বিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে স্বর্ণের দাম। রুপার দামও কমেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ভরিতে ১৭৫ টাকা কমেছে রুপার দাম। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে সবশেষ গত ৮ এপ্রিল সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম।

আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

বৈশ্বিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে স্বর্ণের দাম। রুপার দামও কমেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ভরিতে ১৭৫ টাকা কমেছে রুপার দাম। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে সবশেষ গত ৮ এপ্রিল সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত