ঢাকা   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

ডিমলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর ডিমলা উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, স্থানীয় সংবাদ কর্মী ও উপজেলা কৃষকবৃন্দ। 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার মোট ৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার প্রদান করা হয়। এছাড়া ১৫০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ এবং ১০ কেজি করে সার দেওয়া হয়েছে এর মধ্যে এমওপি ৫ কেজি ও ডিএপি ৫ কেজি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আউশ ও পাট চাষে আরও আগ্রহী হবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তারা কৃষকদের সঠিকভাবে বীজ ও সার ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন।

আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ডিমলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর ডিমলা উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, স্থানীয় সংবাদ কর্মী ও উপজেলা কৃষকবৃন্দ। 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার মোট ৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার প্রদান করা হয়। এছাড়া ১৫০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ এবং ১০ কেজি করে সার দেওয়া হয়েছে এর মধ্যে এমওপি ৫ কেজি ও ডিএপি ৫ কেজি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আউশ ও পাট চাষে আরও আগ্রহী হবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তারা কৃষকদের সঠিকভাবে বীজ ও সার ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত