কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান২ মামলায় ১১ হাজার টাকা জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম ধরা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কেটুন, নাগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় রূপগঞ্জের রিফাত (২৪)-কে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, অয়ন অনিক ফিলিং স্টেশনে ড্রামে অতিরিক্ত তেল বিক্রয়ের দায়ে মালিক রবিশংকর ভৌমিক (৩৬)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ফিলিং স্টেশনগুলোতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে কালীগঞ্জ থানার এসআই শামীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
বিষয় : তেল সংকট