ঢাকা   বুধবার, ২৫ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে গণহত্যা দিবসে খলাপাড়া বধ্যভূমিতে ইউএনও’র শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে খলাপাড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম খলাপাড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে

আত্রাই বার্তা

বুধবার, ২৫ মার্চ ২০২৬

কালীগঞ্জে গণহত্যা দিবসে খলাপাড়া বধ্যভূমিতে ইউএনও’র শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে খলাপাড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম খলাপাড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত