মানবিকতায় এগিয়ে ‘গো ফ্যাভলো ফাউন্ডেশন'
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে গো ফ্যাভলো ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে আজ ১০টি পরিবারের মাঝে দুধ, চিনি, সাবান, তেল, মুড়ি ও সেমাইসহ প্রায় ৬০০ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগেও সংগঠনটি ৬টি পরিবারের জন্য রমজান উপলক্ষে ৭ দিনের বাজারের ব্যবস্থা করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগঠনটি ২৭ আগস্ট ২০২২ সালে চালু হলেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১ জানুয়ারি ২০২৬ থেকে।
সংগঠনের সভাপতি শাহরিয়ার আমান বলেন, সকলের সহযোগিতায় আমরা সফলভাবে ১০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরেছি। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ এই মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হোক এবং একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখুক। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ কার্যক্রমে সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার সোয়েব। তিনি বলেন,“সকল দাতা ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ। তাদের সহযোগিতার কারণেই আমরা সঠিকভাবে সহায়তা পৌঁছে দিতে পেরেছি। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।