“জীবন বাঁচানোর প্রত্যয়ে, আমরা একসাথে”– এই স্লোগানকে সামনে রেখে রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন মাজিদ বিতরণ কর্মসূচী–২০২৫ অনুষ্ঠিত হয় । বুধবার ০৯ ডিসেম্বর সকাল ১১ টায় খানসামা উপজেলার বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় মোট ২৩৯ কপি পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়।
মানবতার সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আয়োজনটি সবার প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তরেখা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, উপজেলা শাখার সভাপতি মোঃ রকি হাসান, সদস্য মোঃ লালচাঁন বাদশা, মোঃ বক্কর ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদল, প্রতিষ্ঠাতা ও পরিচালক– খানসামা বাইকার্স ক্লাব (KBS)।
কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন মোঃ নাঈম ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক– জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন।
মানবিক সেবামূলক কাজে রক্তরেখা ব্লাড ব্যাংকের এই উদ্যোগকে সংশ্লিষ্টরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।