দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজারে হরিবাসর চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় (৩০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাসকালী মন্দিরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জীবন রায় উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক তাপস রায়ের ছেলে।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হরিবাসরের সময় মন্দিরে বিদ্যুৎ সংযোগের মূল তারে অসাবধানতাবশত স্পর্শ করলে জীবন রায় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আমাদের আরও সতর্ক ও সচেতন হতে হবে।”
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।