সাহিত্য

এখন আমি কথা বিক্রি করি - শিপন

শেখ নেছারুল ইসলাম

শেখ নেছারুল ইসলাম

প্রকাশ : ২৩ এপ্রিল, ২৫ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২৬

উৎসব বন্ধুসভা কর্তৃক আয়োজিত - জাতীয় আবৃত্তি ও উপস্থাপনা প্রতিযোগিতা'২৪ এ উপস্থাপনা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রাম এর শিপন নাথ।

দুই হাজার চব্বিশ সালের ৩রা মে, উৎসব বন্ধুসভা কর্তৃক আয়োজিত উক্ত প্রতিযোগিতার প্রথম পর্বে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ১২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করলেও দ্বিতীয় পর্বে ৬৯ জন উত্তীর্ণ হতে পারেন। পহেলা জুন, চূড়ান্ত পর্বে ৯ জন প্রতিযোগির মধ্যে ৩ জন বিজয় লাভ করেন। 

উপস্থাপনা ক্যাটাগরি'তে - সদ্য চ্যাম্পিয়ন শিপন নাথ চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী। শিপন নাথ একজন লেখক এবং সাহিত্য পাড়ার অতি পরিচিত মুখ। তিনি বলেন, "আমি এখনও অনার্সের শিক্ষার্থী। এটি আমার দ্বিতীয় জাতীয় পুরস্কার। ২১ সালে করোনাকালীন স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য জাতীয় পুরস্কার লাভ করি।

এটি আমার কাছে এখনও স্বপ্নের মতো। গত তিন চার বছর আগেও আমি শুদ্ধভাবে কথা বলতে পারতাম না কিছু আঞ্চলিক বিষয়ের কারণে। কিছু টুকটাক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতাম। কাছের মানুষরাই সবার আগে এসব নিয়ে সমালোচনা করতো। বিশ্ববিদ্যালয় জীবনে অডিয়েন্সের সাথে 'আই কনটাক্ট' ছিল না বলেই - উপস্থাপনা থেকে বাদ পরতে হয়েছিল। 

মনের জেদ থেকেই আবৃত্তি শেখা শুরু করেছিলাম। বিভিন্ন সময় নানান অনুষ্ঠানে, প্রতিযোগিতায়,কর্মশালায় - অংশগ্রহণ করেছি। নিজের পকেটে জমানো টাকা খরচ করে এসব কর্মশালার টিকেট ক্রয় করতাম। শিখেছি, বুঝেছি। এখন চর্চা করি। উপস্থাপনা বা আবৃত্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করি - উপস্থাপক বা আবৃত্তি শিল্পী হয়ে। এখন আমি কথা বিক্রি করি। কখনও উপস্থাপনা, কখনও আবৃত্তি, কখনও কনটেন্ট ক্রিয়েশন - শুদ্ধতার খোঁজে নিজের মনের অন্তরালে জমে থাকা কথাগুলো সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করি। কথার৷ মাধ্যমেই হারতে হারতে জয় করে ফেলা যায় দর্শকদের হৃদয়। কথার মাধ্যমেই ভালোবাসা পাওয়া যায়। মন জয় করা যায়।

উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় - আবৃত্তি বিভাগে তিনজন ও উপস্থাপনা বিভাগে তিনজন - মোট ছয়জন'কে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয়। গেল বছরে উৎসব বন্ধুসভা'র ১০ম বছর পূর্তি উপলক্ষে - বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার আয়োজন বাতিল করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। তিন বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই জাতীয় প্রতিযোগিতা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করছে উৎসব বন্ধুসভা টিম।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর