কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের পানখালি গ্রামের সাইফুল ইসলামের ৭৩ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।
থানায় অভিযোগ মতে জানা যায় গতকাল বুধবার (১৮ফেব্রুয়ারি ২০২৫) তারিখে ৪ নং হিলা ইউনিয়নের মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মোহাম্মদ সাইফুল ইসলামের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৭৩ শতাংশ জমি জোরপূর্ব দখল করার পায়তারা করছে।
হিলা ইউনিয়নের পশ্চিম পানখালী ৪ নং ওয়ার্ডের ভূমিদস্য হোসেন আহমদ মেম্বার, তার সন্ত্রাসী বাহিনী আলী আহম্মদ, মহিদুর রহমান, মাহমুদুল্লাহ, সোহাইল, নাজমুল হোসাইন, সহ আরো অনেকে বাদী সাইফুল ইসলাম এর ৭৩ শতাংশ জমি ১৫ বছর ধরে জোরপূর্বক দখল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ উল্লেখ করেন।
বাদী সাইফুল ইসলাম তার অভিযোগে আরো উল্লেখ করেন যে তার চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াস দীর্ঘদিন যাবত উক্ত জমিতে ঘর তুলতে চাইলে ভূমিদস্যু হোসেন আহমদ মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উক্ত জমিতে যেতে দিচ্ছে না। গত বুধবার বিকাল ৩ টা ৪০ মিনিটের সময় বাদী সাইফুল ইসলাম তার জমিতে ঘর নির্মাণ করতে গেলে উক্ত ভূমিধস্যু হোসেন আহমেদ মেম্বার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাইফুল ইসলামকে মারধর করে ফলে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এ সময় তার চাচাতো ভাইবোনেরা তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে এবং আহত করে। এ সময় সাইফুল ইসলাম ও তার ভাই বোনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বাদী সাইফুল ইসলামকে মৃত্যুর হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে বাদী সাইফুল ইসলাম তার এজাহারে উল্লেখ করেন এ বিষয়ে দ্রুত একটি সুস্থ সমাধান না হলে উভয় পক্ষের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জানান বাদীর অভিযোগ আমরা পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।